চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রতিদিন চলবে রিজেন্ট এয়ারওয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ অক্টোবর চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রতিদিন চলাচল করবে রিজেন্ট এয়ারওয়েজ। এত দিন সপ্তাহে তিন দিন এই রুটে সরাসরি ফ্লাইট চলাচল করত। 
প্রতিদিন বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারওয়েজ ছেড়ে যাবে এবং কলকাতা সময় দুপুর ১২টা ১০ মিনিটে সেখান থেকে ছেড়ে আসবে। এ ছাড়া দূর্গাপুজা ও ঈদুল আজহা উপলক্ষে এই রুটে সুবিধা ও যাত্রীসেবা আরও বাড়ানো হয়েছে বলে রিজেন্ট এয়ারওয়েজের প্রধান উপদেষ্টা স্যাম আইজাক এক বিজ্ঞপ্তিতে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসীদের সুবিধার্থে গত বছরের ১১ অক্টোবর চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। বিজ্ঞপ্তি।