চট্টগ্রাম চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরের আগ্রাবাদে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ২০১৫-১৬ অর্থবছরের আয়-ব্যয় ও বার্ষিক কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় চেম্বার সভাপতি গত এক বছরে চেম্বারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চট্টগ্রাম চেম্বার বিরাট ভূমিকা রাখছে। পাশাপাশি চেম্বার সমাজের প্রতি দায়বদ্ধ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে।