চট্টগ্রাম বন্দর জলসীমায় লাইটার জাহাজডুবি, নিখোঁজ ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে বন্দর জলসীমায় পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবেছে। জাহাজটিতে প্রায় ১ হাজার ৪০০ টন সিমেন্ট ক্লিংকার রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে বন্দর জানিয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক আজ শনিবার সকালে প্রথম আলোকে জানান, বহির্নোঙরে বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে ফিরছিল ‘এমভি টিটু-১৪’ নামের জাহাজটি। এ সময় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজের ১৩ নাবিকের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
ওমর ফারুক জানান, নিখোঁজ সাত নাবিককে উদ্ধারে চেষ্টা চলছে। বন্দরে সাহায্যকারী জলযান পাঠানো হয়েছে। কোস্টগার্ডও নাবিকদের উদ্ধারে চেষ্টা করছে।
বন্দর কর্মকর্তারা জানান, জাহাজটিতে প্রায় ১ হাজার ৪০০ টন সিমেন্ট ক্লিংকার রয়েছে।