চট্টগ্রাম মেডিকেলের সামনে যুবকের লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে এক যুবকের লাশ করা উদ্ধার হয়েছে। ওই যুবকের (৩০) নাম–পরিচয় পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের সামনে গোলচত্বরে ফ্ল্যাগস্ট্যান্ডের দড়িতে ঝুলে যুবকটি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। যুবকের নাম–পরিচয় এবং আত্মহত্যার কারণ বের করার চেষ্টা চলছে। তাঁর পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বলেন, যুবকটি অপ্রকৃতিস্থ হতে পারেন। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।