চট্টগ্রাম লেডিস ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৭ ডিসেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ১২ নভেম্বর ক্লাব কার্যালয়ে সভানেত্রী জিনাত আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের তারিখ ১৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, জমা ৩ থেকে ১০ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর।
সভায় নির্বাচন প্রসঙ্গ নিয়ে বক্তব্য দেন সহসভাপতি আছমা ইসলাম চৌধুরী, গুলনাহার শহীদ, পারভিন চৌধুরী, সম্পাদিকা খালেদা আউয়াল, সহসম্পাদিকা পারভিন জালাল, বোরহানা কবির, সদস্য নুর নাহার হালিম, রোকেয়া চৌধুরী, সাহিদা রহমান, মাইনু নিজাম, জাহানারা বেগম, শামীম আরা আহাদ, মেহের আফরোজ হাসিনা, লায়লা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।