চট্টগ্রাম সিটিতে ভোট ২৯ মার্চ, বগুড়া ও যশোরে সেদিন উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৯ মার্চ। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। অন্য দুই সংসদীয় আসনে ভোট হবে কাগজের ব্যালটে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ।