চট্টগ্রামে অজ্ঞাপরিচয় নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, একটি পরিত্যক্ত ও কচুরিপানায় ঠাসা পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাঁর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে লাশটির বয়স ৩০ কাছাকাছি।
মঈনুর রহমান আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।