চট্টগ্রামে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন বাঁশখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবারই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

চটগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ প্রথম আলোকে বলেন, তার কিডনিসহ আরও কিছু সমস্যা ছিল। পাশাপাশি তিনি জ্বরে ভুগছিলেন। আজ সকালে মারা যান। নমুনা পরীক্ষার ফল কী আসে সেটা দেখে বলা যাবে করোনা হয়েছিল কিনা।

ইতোমধ্যে চট্টগ্রামে ৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে শিশুসহ চারজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, গার্মেন্টস শ্রমিকও রয়েছেন। চট্টগ্রাাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ১৭জন করোনা পজিটিভসহ মোট ২২জন রোগী রয়েছেন।