চট্টগ্রামে আজ নিজের গল্প শোনাবেন প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী ‘মিস আয়ারল্যান্ড’ খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তি আজ বৃহস্পতিবার চট্টগ্রামবাসীর মুখোমুখি হবেন।
বিকেল সাড়ে চারটায় হোটেল আগ্রাবাদের ইছামতি মিলনায়তনে ‘আই হেভ আ ড্রিম’ শিরোনামে অনুষ্ঠানে তিনি তাঁর জীবনের সাফল্যের গল্প শোনাবেন। রোটারি ক্লাব অব চিটাগং খুলশী, রোটারি ক্লাব অব চিটাগং আপটাউন ও রোটারি ক্লাব অব চিটাগং এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।