চট্টগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা’ স্লোগানে সম্প্রতি চট্টগ্রামে নানা কমসূচির মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচিতে সহায়তা দেয় সনাক-টিআইবি, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠন। এ উপলক্ষে সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকেরা অংশ নেয়। এরপর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সহকারী কমিশনার সৈয়দা সামিরার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান। বিজ্ঞপ্তি।