চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরতলির বালুছড়া এলাকা থেকে দুই হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন আবুল কালাম (৩৬) ও আবদুল হামিদ (২৮)। দুজেনর বাড়ি কক্সবাজারে। তাঁরা নিজ এলাকায় রিকশা চালাতেন।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ১০ হাজার টাকার বিনিময়ে কালাম ও হামিদ দুই হাজার ইয়াবা বড়ি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন। ইয়াবা বড়িগুলো নগরে হাতবদলের কথা ছিল।