চট্টগ্রামে এক দিনে ১২ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ মঙ্গলবার নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হযেছে। এর মধ্যে একজন নোয়াখালীর বাসিন্দা। বাকিরা চট্টগ্রামের।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে আজ ১১৮টি নমুনা পরীক্ষার পর ১২ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত হওয়া মোটা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এর মধ্যে দুজন লক্ষীপুর এবং একজন নোয়াখালীর। বাকিরা চট্টগ্রামের।
এখন পর্যন্ত মারা গেছে তিনজন। তিনজনই চট্টগ্রামের। সব মিলিয়ে শুধু চট্টগ্রামে এখন করোনা রোগী আছে ২৪জন।