চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ।
আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় চট্টগ্রামে মারা গেলেন ৬২৯ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৫৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার আক্রান্তের সংখ্যা ২৫। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন আরও ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তি উপজেলার বাসিন্দা।
এর আগে গতকাল রোববার করোনায় চট্টগ্রামে একজন মারা যান। ওই দিন শনাক্তের হার ছিল ১০ শতাংশ।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।