চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের মামলায় মো. মুরাদ নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি মো. মুরাদ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কফিল উদ্দিন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০১৭ সালের ১৬ জুন ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ওই কিশোরী স্কুলে যাচ্ছিল। পথে তাকে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দুইবার ধর্ষণ করা হয়। পরদিন কাউকে কিছু না বলার হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় কিশোরীর দিনমজুর বাবা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আসামি মুরাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৮ সালের ১ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।