চট্টগ্রামে গ্যাসের চুলা থেকে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গ্যাসের চুলা থেকে আগুন লেগে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত আটটার দিকে নগরের পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার এলাকায় মকবুল হাউজিং সোসাইটির একটি ভবনে ওই ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন আকতার হোসেন ও সালমা আকতার।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মকবুল হাউজিং সোসাইটির একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, রাতে স্বামী-স্ত্রী বাসায় ফেরেন। পরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে স্বামী-স্ত্রী দুজনেই দগ্ধ হন।