চট্টগ্রামে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চট্টগ্রামের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ মামুন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মামুন পেশায় ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা ছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিমেন্ট ক্রসিং এলাকায় মামুনের জ্যাঠাতো বোন ও তাঁর স্বামীর ঝগড়া লাগে। দুজনের মধ্যকার ঝগড়া থামাতে যান মামুন। এক পর্যায়ে মামুনের বোনের স্বামী হাসান তাঁকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে মামুনের মৃত্যু হয়।

ওসি কবিরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, হাসান ছুরিকাঘাত করেছে মামুনকে। অভিযুক্ত হাসানকে আটকে অভিযান চলছে।