চট্টগ্রামে তিন দিনে ২৫ মামলা, দুটি ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের অংশে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধ করতে হাইওয়ে পুলিশের সহযোগিতায় জেলা ট্রাফিক পুলিশ অভিযান শুরু করেছে। গতকাল শনিবার অভিযানে ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিন দিনের অভিযানে দুটি ট্রাক আটক ও ২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। ঈদের ছুটিতে মহাসড়কে সাদাপোশাকে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।