চট্টগ্রামে নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওই নবজাতকের লাশ দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা।

হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম বলেন, পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ নালায় পড়ে ছিল। লাশটি ক্ষতবিক্ষত ছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল এ আসলে দুটি নবজাতকের লাশ। পরে দেখা যায়, এটি আসলে একটি নবজাতকের লাশ। বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। লাশটি কোথা থেকে কীভাবে এল, তা পুলিশ খতিয়ে দেখবে।

এ বিষয়ে হাসপাতাল পুলিশের সহকারী উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, নবজাতকের লাশটি মর্গে রাখা হয়েছে। পরে তা আঞ্জুমান মুফিদুল ইসলামে দেওয়া হবে।