চট্টগ্রামে পাহাড় কাটায় দম্পতিকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের জাকির হোসেন রোডে স্থাপনা নির্মাণের জন্য পাহাড় কেটে জরিমানা করা হয়েছেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে স্বামী-স্ত্রীকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে তাৎক্ষণিকভাবে জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধ করেন তাঁরা। রোববার বিকেলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. নুরুল্লাহ নুরী এই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরের জাকির হোসেন রোডে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ের বিপরীতে একটি পাহাড় কাটা হচ্ছে। খবর পেয়ে গত শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পান। আইন ভঙ্গ করে পাহাড় কাটায় অ্যারাবিয়ান করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম ও তাঁর স্ত্রীকে শুনানির জন্য অধিদপ্তরের খুলশী কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। শুনানি শেষে রোববার এই জরিমানার আদেশ দেন অধিদপ্তরের পরিচালক মো. নুরুল্লাহ নুরী।

অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে পাহাড়া কাটায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী আমিনা বেগমকে এই জরিমানা করা হয়। নুরুল ইসলাম পাহাড় কাটাতে শ্রমিকদের নির্দেশ দিয়েছেন। আর তাঁর স্ত্রী সংশ্লিষ্ট জমির মালিক। তাই দুজনকেই জরিমানা করেছে অধিদপ্তর। জরিমানার বাকি টাকা সোমবারের মধ্যে দিতে বলা হয়েছে।