চট্টগ্রামে প্রথম শনাক্ত ব্যক্তির স্বজনের শরীরে করোনার উপস্থিতি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে লকডাউনে থাকা ব্যক্তির (৬৭) নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির স্বজন।
আজ বুধবার সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাবেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব প্রধান দেবাশীষ বড়ুয়া বলেন, গত সোমবার দুপুরে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হয়।
চট্টগ্রামে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর গত শনিবার পটিয়া পৌরসভা এলাকায় ওই ব্যক্তির স্বজনদের লকডাউনে থাকতে বলে প্রশাসন।