চট্টগ্রামে বখতেয়ার কলোনিতে আগুন, পুড়ল ৫০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বখতেয়ার কলোনিতে অগ্নিকান্ড।
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বখতেয়ার কলোনিতে অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুছড়া এলাকার ওই কলোনিতে আগুন লাগে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ প্রথম আলোকে জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে কলোনির মালিক মো. বখতেয়ার ধারণা করছেন, গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে। আগুনে কলোনির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে।

ফরিদ আহমদ আরও বলেন, আগুনে নেভাতে গিয়ে মোহাম্মদ হাসান নামে ফায়ার সার্ভিসের এক কর্মী সামান্য অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল প্রথম আলোকে বলেন, এই কলোনিতে পোশাকশ্রমিকেরা বসবাস করতেন। আগুনে তাঁদের সব পুড়ে গেছে।