চট্টগ্রামে বাড়ছে করোনার সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় জেলাটিতে নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩, তবে কেউ মারা যাননি। গত ৪ ডিসেম্বর এই জেলায় করোনা সংক্রমণ শূন্য ছিল।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ২৩ জনের, শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৩।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, এক সপ্তাহ ধরে করোনা শনাক্ত প্রতিদিন বেড়ে চলেছে। শনাক্তের হারও বাড়ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫ জনের করোনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৩ জন ও নগরের বাইরের ২ জন।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২২ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৭১৬ জনের। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যান।