চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাত জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তি পেলেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। আজ বুধবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় দেড় মাস কারাবাসের পর তিনি মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহাদাত হোসেনের জামিননামা আসার পর যাচাই-বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।
লুসি খান নামের দলীয় এক নেত্রীর করা চাঁদাবাজি মামলায় গত ২৯ মার্চ নগরের ট্রিটমেন্ট হাসপাতালে নিজের ব্যক্তিগত চেম্বার থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায়ও প্রধান আসামি ছিলেন তিনি। এ ছাড়া নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে রয়েছে আরও ৪৮টি মামলা।