চট্টগ্রামে মানবসম্পদ সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে নগরের র‍্যাডিসন ব্লু হোটেলে ২৪ ফেব্রুয়ারি মানবসম্পদ (এইচআর) সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৩০০ মানবসম্পদ পেশাজীবী অংশ নেবেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন কমিটির আহ্বায়ক ও হাইডেলবার্গ সিমেন্টের হেড অব এইচআর মোহাম্মদ আলমগীর। আয়োজকেরা জানান, চট্টগ্রামে প্রথমবারের মতো এ সম্মেলন হতে যাচ্ছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী সম্মেলনের উদ্বোধন করবেন। এতে মানবসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাজীবীরা আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ফরিদ এ সোবহানী, সাধারণ সম্পাদক আরিফ উল্ল্যা, কোষাধ্যক্ষ নোমান বিন জহির উদ্দীন প্রমুখ।