চট্টগ্রামে লরির ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে লরির ধাক্কায় আরিফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বন্দর থানার সিমেন্ট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল আরোহী আরিফুলকে একটি লরি ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদুল কবির বলেন, ওই লরির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।