চট্টগ্রামে শনাক্ত ১১১, মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাবে এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ৬২৬ জনের মৃত্যু হলো। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৩ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৪৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৭ জন। করোনায় মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৮ জন।

আগের দিন (মঙ্গলবার) চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু হয়। এদিন ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৩৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ১২ শতাংশ।

সোমবার চারজনের মৃত্যু হয়। ৮৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ শতাংশ।

রোববার চারজনের মৃত্যু হয়। ৭০২ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের পজিটিভ আসে। শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ।

শনিবার পাঁচজনের মৃত্যু হয়। ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১১ শতাংশ।

শুক্রবার একজন মারা যান। শনাক্ত হয় ১১৬ জন। এদিন ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।