চট্টগ্রামে শনাক্ত ৫ শতাংশ
চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আরও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫। একই সময়ের মধ্যে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৬৯ জন নগরের বাসিন্দা। উপজেলার বাসিন্দা রয়েছেন ৩৭ জন।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৮।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৩১৪। মোট মারা গেছেন ১ হাজার ৩৬০ জন।