চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ রুবেল (২৮) ও সত্যানন্দ মহারাজ (৬০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে নগরের বন্দর থানার এছাকের ডিপো এলাকায় একটি লরি রুবেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রুবেল ট্রাকচালকের সহকারীর কাজ করতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে।
অন্যদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের রহমতগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন সত্যানন্দ মহারাজ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সত্যানন্দ মহারাজ চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের সেবায়েত ছিলেন।