চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট কাউখালি রোড এলাকায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীদের গুলিতে জিল্লুর রহমান জিল্লুর (৪৫) নামের একজন স্টেশনারি দোকান মালিক নিহত হয়েছেন। পা ও কোমড়ে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

বুুধবার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে যাবার পথে জিল্লুর রহমানকে গুলি করে সন্ত্রাসীরা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ অলি। তিনি জানিয়েছেন, দুর্বৃত্তরা গুলি করার পর জিল্লুর রহমানকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।