চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনায় এক মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার বিকেলে নগরের বন্দর থানার দুমপাড়া লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মা মাহমুদা আক্তার (৩৫) ও মেয়ে জান্নাতুল মাওয়া (৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, লিংক রোড এলাকায় গাড়ি পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান মা–মেয়ে। গুরুতর আহত হন মাহমুদার স্বামী নুরনবী পারভেজ ও তাঁদের বহনকারী অটোরিকশাচালক। তাঁর নাম জানা যায়নি। আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়েছেন।