চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর রাতে র‍্যাব–৮–এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাঁদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান। তাঁরা বলেন, র‍্যাব–৮ এ বিষয়ে বরিশালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে। তাঁদের কাছে আর কোনো তথ্য নেই।