চরভদ্রাসনে স্বাধীনতা চত্বরে স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন
স্বাধীনতার ৪৫ বছর পর ফরিদপুরের চরভদ্রাসনে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
উপজেলার বি এস ডাঙ্গী লোহারটেক খালসংলগ্ন বড় সেতুর পাশে ‘স্বাধীনতা চত্বর’-এ স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা সিদ্দিকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী প্রমুখ।