প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তবুদ্ধির চর্চায় চলচ্চিত্র’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আজ রোববার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন-সংলগ্ন পুরোনো টিএসসিসি ভবনের রিহার্সাল কক্ষে দুপুরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হবে। এরপর চলবে সাংগঠনিক সভা, সংসদের নতুন ও পুরোনো কর্মীদের মিলনমেলা। বিকেল চারটায় অতিথিদের অংশগ্রহণে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সব শেষে থাকবে খ্যাতিমান চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্তের কালপুরুষ চলচ্চিত্র প্রদর্শনী।