প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার তিসিখালি মাজার এলাকায় চলনবিলে গোসল করতে নেমে গত শুক্রবার ইমরান আলী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের আবদুর রশিদের ছেলে এবং আজিজুল হক কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী সিয়াম হোসেন বলেন, ইমরানসহ আট শিক্ষার্থী শুক্রবার বিকেলে চলনবিলে বেড়াতে আসেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি গোসল করতে নৌকা থেকে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। একপর্যায়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত সাড়ে নয়টার দিকে ইমরানের মৃতদেহ উদ্ধার করে। সিংড়া থানার এসআই আবু তাহের গতকাল শনিবার সকালে বলেন, লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।