চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার ভোর পাঁচটায় ওই নারীর (৩২) মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরএমও জানান, ওই নারীর বাড়ি হাইমচর উপজেলায়।গতকাল সোমবার রাতে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন।তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি জানান, ওই নারী কোভিড–১৯ আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।