চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে আমবয়ানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তাবলিগ জামাতের আঞ্চলিক জেলা ইজতেমা। এটি তিন দিন ধরে চলবে। শহরের পুরান বাজার জাফরাবাদ মেঘনা নদীর পাড়ে এই প্রথমবারের মতো আয়োজিত ইজতেমায় জেলার লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন।

আম বয়ানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তাবলিগ জামাতের আঞ্চলিক জেলা ইজতেমা। ছবি: প্রথম আলো
আম বয়ানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তাবলিগ জামাতের আঞ্চলিক জেলা ইজতেমা। ছবি: প্রথম আলো

তাবলিগ জামাতের স্থানীয় মুরব্বিরা জানান, চাঁদপুর মারকাজের মুরব্বিদের তত্ত্বাবধানে বাদ ফজর থেকে আমবয়ান শুরু হয়। বাদ জোহর থেকে বাকি তিন দিন কাকরাইল মারকাজের মুরব্বিরা বয়ান শুরু করেন। আগামী শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।

মুসল্লিদের গোসল, অজুর পর্যাপ্ত ব্যবস্থাসহ ৮০০ শৌচাগার নির্মাণ করা হয়। ছবি: প্রথম আলো
মুসল্লিদের গোসল, অজুর পর্যাপ্ত ব্যবস্থাসহ ৮০০ শৌচাগার নির্মাণ করা হয়। ছবি: প্রথম আলো

ইজতেমাকে ঘিরে চাঁদপুর জেলা ও পুলিশ প্রশাসন থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাঠজুড়ে সিসিটিভি বসানো হয়েছে। পাশাপাশি প্রায় এক হাজার পুলিশ, র‌্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরা নিযুক্ত রয়েছেন। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস টিম রাখা হয়। মুসল্লিদের গোসল, অজুর পর্যাপ্ত ব্যবস্থাসহ ৮০০ শৌচাগার নির্মাণ করা হয়।

চলছে সবার সহযোগিতায় খিচুড়ি রান্না। ছবি: প্রথম আলো
চলছে সবার সহযোগিতায় খিচুড়ি রান্না। ছবি: প্রথম আলো