চাঁদপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনই চাঁদপুর সদরের বিভিন্ন এলাকার। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ১২ জন। বাকি ৪৪ জন চিকিৎসাধীন। আজ বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘নতুন করে জেলার ১০১ জনের করোনা নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে আসে। এর মধ্যে করোনা পজিটিভ ১২ জনের। বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনা চিকিৎসার জন্য নতুন করে চাঁদপুরে পদায়নকৃত ১৪ জন চিকিৎসক গতকাল মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন অফিসে যোগদান করেন। এ ছাড়া ১১ জন আজ বুধবার যোগদান করেছেন। তাঁরা সবাই ২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগীর সেবায় দায়িত্ব পালন করবেন।