চাঁদপুরে আরও ৫২ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

চাঁদপুরে নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৬৪ জনের করোনা শনাক্ত হলো। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ নতুন করে ৯১ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫ জন, হাইমচরে ৮, হাজীগঞ্জে ৯, শাহরাস্তিতে ১৫, ফরিদগঞ্জে ৫, মতলব দক্ষিণে ৪ ও মতলব উত্তর উপজেলায় ৬ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে আগেই চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজনের মধ্যে হাজীগঞ্জের তিনজন ও মতলব উত্তরের একজন।