চাঁদপুরে বই মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে ও সম্মিলিত আয়োজনে চাঁদপুরে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন। এ সময় বক্তৃতা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেন, অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ প্রমুখ।

আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে। মেলায় সময় প্রকাশনা, বিশ্বসাহিত্য কেন্দ্র, প্রথমা প্রকাশন, প্রতীক প্রকাশনা সংস্থা, জাগৃতি প্রকাশনী, কাকলী প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অ্যাডর্ন পাবলিকেশন, অনুপম প্রকাশনী, অনন্যা ও সংহতি প্রকাশন অংশ নিয়েছে।