চাঁদপুরে রড কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদরের মহামায়া এলাকায় বাড়ি নির্মাণের জন্য রড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন (২৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকাল নয়টার দিকে চাঁদপুর মহামায়া করবন্দ বক্তার পাটওয়ারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ করবন্দ গ্রামের আবুল কাশেমের ছোট ছেলে।
নিহতের সহকর্মী ইয়াসিন বলেন, তাঁরা চারজন তিন দিন ধরে বিল্ডিংয়ের কাজ করছিলেন। ঘটনার দিন সকালে তাঁরা রড কাটতে সুইচ থেকে বিদ্যুৎ–সংযোগ নেওয়ার সময় হঠাৎ সাজ্জাদ বিদ্যুৎপৃষ্ট হন। তাঁকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ফরহাদ উল করিম বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।