চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। ছবিটি আজ সোমবার ফরিদগঞ্জের বদরপুর থেকে তোলা। ছবি: প্রথম আলো
চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। ছবিটি আজ সোমবার ফরিদগঞ্জের বদরপুর থেকে তোলা। ছবি: প্রথম আলো

চাঁদপুরের ৪০টি গ্রামে আজ সোমবার ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ। আজ সেখানে ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও কোরবানির ঈদ উদ্‌যাপন করা হচ্ছে।

এসব গ্রামে সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে তাঁরা গরু-ছাগল কোরবানি করেন।

ঈদের জামাত শেষে মামুনুর রহমান বলেন, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা ইছহাক ১৯৩১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তাঁর ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন। এভাবে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে অধিকাংশ মুসলিম এভাবে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন।