চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়ায় অটোরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী মোহাম্মদ রাকিব (১৭) নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাকিব শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা গ্রামের মো. রুবেল আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে বেতবাড়িয়া এলাকায় অটোরিকশার সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী রাকিব গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।