চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। হতাহতরা বরযাত্রী ছিলেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি। তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। বরযাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার। বৃষ্টির সময় ঘাটের ছাউনির নিচে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাত হয়।