চাঁপাইনবাবগঞ্জে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা হয়ে গেল গতকাল শনিবার। সকাল ১০টায় ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামসংলগ্ন সুইমিং পুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ থেকে ১৮+ বয়সের চারটি গ্রুপে ২১৯ জন সাঁতারু নিবন্ধন করে অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান, নির্বাহী সদস্য মাহফুজা রহমান, জাতীয় দলের প্রধান কোচ দক্ষিণ কোরিয়ার তেগুন পার্ক, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মাহমুদুর রহমান, লে. কমান্ডার নাইমুল হক ও নাহিদ হাসান, জেলা সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বুধু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ইকবাল মনোয়ার খান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মশিউর রহমান।
বেলা দেড়টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২২ জন ছেলে ও ১১ জন মেয়ে সাঁতারুকে পরবর্তী সময়ে রাউন্ডের ইয়েস কার্ড এবং ১৪ জন ছেলে ও আটজন মেয়ে সাঁতারুকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।