প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চতুর্থ আরইউসিসি জব ফেয়ার ২০১৭’। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী মাহামুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি ছাদেকুল আরেফিন প্রমুখ। মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, ব্র্যাক, সজীব গ্রুপ, এসিসিএ বাংলাদেশ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, লোটোসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।