চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল শনিবার কক্সবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠ সহকারী কল্যাণ পরিষদ।
কল্যাণ পরিষদের কক্সবাজার জেলা শাখার সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক চম্পক শর্মা, সদস্য মাশুক ইলাহি, সেলিম উদ্দিন, আবদুল খালেক, মনির উদ্দিন, মনজুর আলম, আবদুল আজিজ, এমাদুল হক ও প্রসেনজিৎ চাকমা।
আজিম উদ্দিন বলেন, ‘চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরা শতাধিক কর্মকর্তা-কর্মচারী মাঠে নেমেছি। যাচাই-বাছাইয়ের নামে কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। পল্লী সঞ্চয় ব্যাংকের সব শাখার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে।’