চাকার নিচে প্রাণ গেল বন্দরকর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো যন্ত্রের চাকার নিচে পড়ে বন্দরের এক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কর্মীর নাম সিফাত রাব্বি (২৮)। তিনি বন্দরের পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ফুড ব্লগার হিসেবেও পরিচিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, বন্দরের অভ্যন্তরে কাজ করার সময় কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।