চার কারখানার মালিকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছানার পানির সঙ্গে সয়াবিন তেল, লটকনের বিচি, রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় ‘ঘি’। পরে তা আকর্ষণীয় মোড়কে ভরে ‘খাঁটি ঘি’ নামে বাজারে ছাড়া হয়।
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে এমন ভেজাল ঘি তৈরির চারটি কারখানার সন্ধান পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার সকালে এসব কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড ও কারাদণ্ড দেন। তিনটি কারখানা মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও একটির মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাজারের কয়েকজন বলেন, পাবনার ফরিদপুর দুগ্ধশিল্পের জন্য প্রসিদ্ধ। ফলে বাজারে এখানকার ঘির চাহিদা ও সুনাম দুটোই
রয়েছে। এর সুযোগ নিয়ে কিছু অসৎ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দানকারী ফরিদপুরের ইউএনও তোফায়েল হোসেন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।