চার গ্রামে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর, কোনাপাড়া, বিনাউটি ইউনিয়নের মজলিশপুর এবং কসবা পৌর এলাকার গুরুহিত গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সুইচ টিপে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।