চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন দগ্ধ রোগী-স্বজনেরা
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা অধিকাংশ দরিদ্র ও দিনমজুর পরিবারের মানুষ। চিকিৎসার ব্যয়ভার চালাতে গিয়ে কেউ চড়া সুদের ওপর ঋণ নিয়েছেন, আবার কেউ বাড়ির শেষ সম্বলও বিক্রি করছেন। নিঃস্ব হয়ে পড়ছেন দগ্ধ রোগী ও তাঁর স্বজনেরা।
হাসপাতাল থেকে সামান্য ওষুধ মিললেও বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে তাঁদের। আশঙ্কাজনক কোনো দগ্ধ রোগীকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা নেওয়ার পরামর্শ দিলেও অর্থের সংকটে নেওয়া সম্ভব হচ্ছে না।
গতকাল রোববার হাসপাতালে গিয়ে দেখা যায়, দগ্ধ আফরোজা বেগম (৪০) বার্ন ইউনিটের শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন। পাশে তাঁর স্বামী রুহুল বসে আছেন। রুহুল বলেন, তিনি কৃষিকাজ করেন। কোনা জমানো টাকাও নেই। শেষ পর্যন্ত উপায় না পেয়ে স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে সুদের ওপর ১০ হাজার টাকা ঋণ করেছেন। বাইরে থেকে ওষুধ কিনতে পাঁচ দিনের মধ্যে সেই টাকাও শেষ হয়েছে। আবারও মনে হয় সুদের ওপর টাকা ধার নিতে হবে। তাঁর স্ত্রী পীরগাছায় গ্রামের বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন।
গ্রামের মানুষের কাছোত ১৫ হাজার দেনা করা হইছে। সেই টাকাও শেষ। বাকি চিকিৎসা যে কেমন করি চলবে, তা ওপর আলা জানে।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১০ বছরের দগ্ধ শিশু সুমাইয়া ৯ দিন থেকে চিকিৎসাধীন। তাঁর বাবা দিনমজুর। শিশুটির পাশে থাকা নানি আয়েশা বেগম বললেন, ‘আগুন পোহাবার যায়া নাতির অবস্থা খুব খারপ। ছাওয়াটার কষ্ট দেখি চোখোতে পানি আইসে। গ্রামের মানুষের কাছোত ১৫ হাজার দেনা করা হইছে। সেই টাকাও শেষ। বাকি চিকিৎসা যে কেমন করি চলবে, তা ওপর আলা জানে।’
দিনাজপুরের খানাসামা থেকে দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছেন জোছনা বেগম (৬০)। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর মুখ ও হাত আগুনে ঝলসে গেছে। চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও অর্থের সংকটে তাঁকে ঢাকা নেওয়া সম্ভব হচ্ছে না। তাঁর পাশে থাকা ছেলে মহিরউদ্দিন জানান, গত শুক্রবার সকালে আগুন পোহাতে গিয়ে তাঁর মায়ের কাপড়ে আগুন ধরে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ওই দিন সন্ধ্যায় রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি বলেন, ‘কৃষিকাজ করিয়া দিন চলে। চিকিৎসার এত টাকা পাই কোনঠে। আত্মীয়স্বজনের কাছে ধারকর্জ করিয়া মায়ের চিকিৎসা করিচ্ছি।’
কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২১ জন এখনো চিকিৎসাধীন। ইতিমধ্যে দগ্ধ সামসুন্নাহার নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কোমর থেকে পিঠ পর্যন্ত আগুনে দগ্ধ হওয়ায় নাজমা বেগম (৪৫) হাসপাতালের শয্যায় উপুড় হয়ে শুয়ে আছেন। সাত দিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এখানে ভর্তি হয়েছেন। তাঁর স্বামীও কৃষিকাজ করেন। পাশে থাকা বোন লাইজু বেগম বলেন, হাসপাতাল থেকে কিছু ওষুধ পাওয়া গেলেও এরপরও প্রতিদিন বাইরে থেকে ওষুধ কিনতে খরচ হয় এক থেকে দুই হাজার টাকা। ধারদেনা করে এই টাকা জোগাতে হিমশিম খেতে হচ্ছে।
বার্ন ইউনিট সূত্র জানায়, কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২১ জন এখনো চিকিৎসাধীন। ইতিমধ্যে দগ্ধ সামসুন্নাহার নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক এম এ হামিদ প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন রোগীদের ২০ থেকে ৬০ শতাংশ শরীর বিভিন্ন স্থান আগুনে দগ্ধ হয়েছে। তাঁদের চিকিৎসার কোনো ত্রুটি করা হচ্ছে না। তবে দগ্ধ রোগীদের চিকিৎসা অনেক দিন ধরে করতে হয় বলে ব্যয়বহুল।
হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, হাসপাতালে যা ওষুধ থাকে, তা রোগীদের সরবরাহ করা হয়। তবে প্রয়োজনীয় কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।